1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ভাণ্ডারিয়ায় পোনা নদীতে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলের কারাদণ্ড

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকার পোনা নদীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) ও কামলা খলিফা (৪৫)।
সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। ভ্রাম্যমাণ আদালতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৩(সি) ধারায় হাফিজুল খানকে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং রফিকুল ইসলাম ও কামলা খলিফাকে ১৫ দিন করে কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভাণ্ডারিয়া কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোনা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে খালেক নামে একজন পালিয়ে যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com