1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

উপকূলের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কয়রায় বিশেষ সমন্বয় সভা

এস এম এ রউফ, কয়রা (খুলনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
​জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা উপকূলীয় উপজেলা কয়রায় জনস্বাস্থ্য ও পুষ্টি মান উন্নয়নে ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম’ (এমএসপি)-কে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই লক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’-এর গেইন (GAIN) প্রকল্পের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। ​উপকূলীয় এই জনপদে নোনা পানির প্রভাব, কৃষি বিপর্যয় এবং স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
​পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ
​সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় সুপেয় পানির অভাব ও চাষাবাদে লবণাক্ততা বাড়ায় সাধারণ মানুষের খাদ্য তালিকায় পুষ্টির ঘাটতি দেখা দিচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘এমএসপি’ বা বহুমুখী অংশীজন ফোরামকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়।
​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রকল্পের উপজেলা ম্যানেজার জিএম আলতাব হোসেন লাভলুর সঞ্চালনায় সভায় মূল বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিশাত ইসলাম। তিনি টেকসই কৃষির মাধ্যমে পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:​কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান,​কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,​স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবি ছিদ্দিক,​ইউপি সদস্য আবু হাসান ও শেখ সোহরাব হোসেন,​প্রকল্পের ফিল্ড অফিসার ফৌজিয়া পারভীন প্রমুখ। ​সভায় কেবল কর্মকর্তারা নন, অংশ নিয়েছিলেন সরাসরি মাঠ পর্যায়ের উপকারভোগীরাও। ব্যবসায়ী সিরাজুল ইসলাম, উপকারভোগী সদস্য মেহেদী হাসান, রোজিনা খাতুন এবং যুবক সদস্য আশিকুজ্জামান আশিক তাদের জীবনমানের পরিবর্তনের কথা তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে এমএসপি-র প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। ​বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এমএসপি সদস্যদের যথাযথ ক্ষমতায়ন করা সম্ভব হলে কয়রার দুর্গম এলাকাগুলোতেও স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com