1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

জনবান্ধব নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

Rana Ahmed
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে
 নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বর্তমানে জেলার সাধারণ মানুষের কাছে এক জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠ পর্যায়ের কাজে সরাসরি অংশগ্রহণ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী ভূমিকা রেখে জনআস্থার নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন।
সম্প্রতি জেলার বিভিন্ন এলাকা যেমন নীলফামারী ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন, ফুটপাত, বাসটার্মিনালে অবস্থানরত, তিস্তার চরাঞ্চলে বসবাসকারী শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের হঠাৎ পরিদর্শন, রাস্তা-ঘাটের উন্নয়ন অগ্রগতি তদারকি এবং জরুরি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তির মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
স্থানীয়দের মতে, প্রশাসনের উচ্চ পদে থেকেও মোহাম্মদ নায়িরুজ্জামান মানুষের সাথে সরাসরি কথা বলেন, সমস্যা শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পাশাপাশি বাস্তব উদ্যোগও নেন। শহরের একজন বয়স্ক নাগরিক তসলিম উদ্দিন বাবু বলেন, ‘ওনি শুধু অফিসে বসে থাকেন না, মানুষের মধ্যে আসেন। এমন জেলা প্রশাসক আগে পাইনি। ’এ ছাড়া, বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা এবং দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি জেলার মানুষকে অনুপ্রাণিত করছে। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিকতার পরিচয় দিয়ে তিনি পেয়েছেন ‘জনবান্ধব প্রশাসক’ উপাধি।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ‘আমি প্রশাসক হিসেবে নয়, মানুষের সেবক হিসেবেই কাজ করতে চাই। নীলফামারীর প্রতিটি মানুষের সমস্যা ও উন্নয়নই আমাদের প্রথম অগ্রাধিকার।
সাধারণ মানুষের প্রত্যাশা-এই ধারাবাহিকতা বজায় থাকলে নীলফামারী উন্নয়ন ও মানবিক প্রশাসনের উদাহরণ হিসেবে সারা দেশে প্রশংসিত হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com