1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

গাজীপুরে মাদক বিরোধ অভিযান কালে পুলিশের উপর হামলা, ৪ পুলিশ আহত

মোঃ হাবিবুর মুনতাসির শিহাব বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৯ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারিদের সংঘবদ্ধ হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অভিযানে ব্যবহৃত পুলিশের দুটি গাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে আটক দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের পিয়ার আলী ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, পিয়ার আলী কলেজ এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে অভিযানে যায় শ্রীপুর থানা পুলিশের একটি দল। এ সময় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী—লাকী আক্তার, জাহাঙ্গীর হোসেন ও মো. রাজীবকে আটক করে পুলিশ। তাদের আটকের খবরে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে তারা। একপর্যায়ে অভিযানে ব্যবহৃত পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে তারা। এই বিশৃঙ্খলার সুযোগে হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর হোসেনসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়।
হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস ও মুহাম্মদ মাসুদ রানাসহ চার পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে থানা থেকে আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ ঘটনায় অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে আসামি করে মামলা করেছেন। এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল জব্দ করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com