উসমান হাদী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও শোকসভার আয়োজন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রামপাল উপজেলা শাখা।
০২/০১/২৬ শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ফয়লা বাজারের এনসিপির অফিসে দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় জনাব মাজেদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক মোল্লা রহমাতুল্লাহ, মোরশেদ আনোয়ার সোহেল প্রধান সমন্বয়ক বাগেরহাট জেলা শাখা, শেখ মোহাম্মদ আল-আমিন সিনিয়র সদস্য বাগেরহাট জেলা, আবু হাসান জেলা সদস্য, মীর সাব্বির যুবশক্তি বাগেরহাট জেলা শাখা, মাজীদুর রহমান জুয়েল প্রধান সমন্বয়কারী রামপাল উপজেলা জাতীয় নাগরিক পার্টি, সোহান শেখ সিনিয়র সদস্য, গাজী সাকিব হোসেন যুগ্ম সমন্বয়কারী, দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম, প্রমুখ।
এ সময় বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা মৃূলক আলোচনা পেশ করেন। মোল্লা রহমতুল্লাহ বলেন “
আমরা হাদীকে হারিয়েছি, হারিয়েছি সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে,! আমরা চাই তাদের আদর্শ ধরে রেখে, রাজনীতি পরিচালনা করতে।তিনি বলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নাই”।
উক্ত অনুষ্ঠানে সর্বশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম তার দোয়া মুনাজাত শেষে, সমান্য মিষ্টি বিতারনের মাধ্যমে তারা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।