1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

তারাগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট, এক যুবকের তিন মাসের কারাদণ্ড

মোঃ শহীদুল ইসলাম 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও জনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬ ইং) রাত আনুমানিক ১০টায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কুর্শা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট এবং বিরক্তিকর আচরণে লিপ্ত থাকার দায়ে মোঃ শাহীন প্রামাণিক (২৭) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবক তারাগঞ্জ থানার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী গ্রামের বাসিন্দা এবং মোঃ আফজাল হোসেনের ছেলে।
মোবাইল কোর্ট চলাকালে উপস্থিত জনতার সামনে অভিযুক্ত যুবক নিজের দোষ স্বীকার করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু ছাইয়ুম।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন ও জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com