নাটোরের নলডাঙ্গার মহিষমারী ব্রীজের কাছে আঞ্চলিক সহাসড়কে রাত সাড়ে নয়টার দিকে সাবেক সাংসদ শিমুলের ছবি সংবলিত ব্যানারসহ ৫টি ক’কটেল ৫টি পেট্রো’ল বো’মা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯.০০ টার দিকে, নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উপজেলার নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে ৫ টি ককটেল, ৫টি পেট্টোল বোমা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ১টি ব্যানার উদ্ধার করা হয় এবং আগুন নিভিয়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।