1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাঠালিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে কাঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন। এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তালাশ আকন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ,  আওরাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজান সিকদার, সাধারণ সম্পাদক তারেকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
শোকসভায় বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী গণআন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সাহস ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নির্যাতন, কারাবরণ ও দীর্ঘদিনের অসুস্থতার মধ্যেও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি—এটাই তাঁর রাজনৈতিক জীবনের অনন্য দৃষ্টান্ত।
পরে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খালিদ মন্সী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com