1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

পুলিশের বিশেষ অভিযানে আব্দুর রহমান (৩৫) গ্রেপ্তার

মোঃ ইমদাদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৪০ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য চ্যাপেন্ডার ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ১৫০ পিস চ্যাপেন্ডার ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে অবস্থান করা এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫০ পিস চ্যাপেন্ডার ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে তার কাছে রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
নিয়ামতপুর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।নিয়ামতপুর প্রতিনিধি মোঃ ইমদাদুল ইসলাম
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com