1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

শীতের কনকনে ঠান্ডায় মানবিকতার উষ্ণ স্পর্শ

মোঃ আল-বেরুনী
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

শীতের তীব্রতা যখন শ্রমজীবী মানুষের জীবনকে কষ্টে জর্জরিত করে তুলেছে, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো নাটোরের লালপুর উপজেলার মঞ্জিল পুকুর এলাকার NAB (ন্যাব) ইটভাটা। ন্যাব ইটভাটার সৌজন্যে শীতার্ত শ্রমিকদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার, ৩ জানুয়ারি সকালে ন্যাব ইট ভাটার প্রাঙ্গণে আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে শীতার্ত শ্রমিকদের হাতে নিজ হাতে কম্বল তুলে দেন ইট ভাটার কর্ণধর মোঃ আবুল কালাম আজাদ। শীতের কাঁপুনি আর কষ্টের মাঝে এই কম্বল পেয়ে শ্রমিকদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
এ সময় মোঃ আবুল কালাম আজাদ বলেন,
“শ্রমিকরাই আমাদের ইটভাটার মূল শক্তি। তাদের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত শিক্ষা।”
কম্বল পেয়ে একাধিক শ্রমিক আবেগাপ্লুত কণ্ঠে জানান, তীব্র শীতে এই সহায়তা তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। তারা NAB (ন্যাব) ইট ভাটার এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শ্রমিকদের মতে, শীত মৌসুমে ন্যাব ইটভাটার এই উদ্যোগ শুধু শ্রমিকদের উপকারেই আসেনি, বরং সমাজে মানবিকতা ও সহমর্মিতার একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যাব ইটভাটা আবারও প্রমাণ করলো—মানুষের প্রতি ভালোবাসাই প্রকৃত সেবার মূল ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com