1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

কয়রায় জাতীয় সমাজসেবা দিবস পালিত: ‘উন্নয়ন ও সেবার পথে সমাজসেবা’

​এস এম এ রউফ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

‘সমাজসেবার লক্ষ্য, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ’—এই চেতনাকে সামনে রেখে খুলনার কয়রায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। ​দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ​র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। ইউনিয়ন সমাজকর্মী মোঃ ইয়াছিন আলী-র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সমাজের অনগ্রসর ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের নানামুখী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। ​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: ​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,​বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি,​কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,​উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম। ​সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রান্তিক মানুষ আজ স্বাবলম্বী হচ্ছে। সমাজসেবা অফিস কেবল ভাতার কার্ড বিতরণ নয়, বরং দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ​অনুষ্ঠানে সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার গোপাল চন্দ্র মন্ডল, শিক্ষক আরিফুল ইসলাম ছানা এবং সমাজসেবা কর্মী মোঃ রিয়াজুল ইসলাম, আবু সাইদ, দেব প্রসাদ মন্ডল ও আলমগীর হোসেনসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com