1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

লোকমান হোসেন পলা।। 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (০৩ জানুয়ারি) সকালে কসবা উপজেলার খাড়েরা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সংঘের সভাপতি ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা।
এ মানবিক কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন।
সার্জেন্ট (অব.) ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক মো.  আবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম ইনয়ামুল ইসলাম (বোরহান), অর্থ সম্পাদক মো. শাখাওয়াৎ হোসাইন, খাড়েরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওছার, কসবা থানার সাব ইন্সপেক্টর মো. নিজামুদ্দিন, মানবাধিকার কর্মী এ আর রিংকু, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ তপন, সার্জেন্ট (অব.) দুলাল মিয়া, সবুজ  সংঘের অর্থ সম্পাদক নূরুল আমিন, সদস্য সাইফুল ইসলাম সরকার,  যবুদলে নেতা নাছির উদ্দিন, তারেক রহমান প্রমুখ।
এ সময় উপকারভোগী ছিন্নমূল ও অসহায় পুরুষ-মহিলা, ছাত্র-ছাত্রী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, খাড়েরা সবুজ সংঘ ২০২০সাল থেকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ ও হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি,  শিক্ষা উপকরণ, অসহায় ও ছিন্নমূল ব্যক্তিদের শীতবস্ত্র, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।
আজ ১৭ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের টাকা, ৪ জন ছাত্রের ভর্তি ফি, ৩০ জন ছাত্রের শিক্ষা উপকরণ ও ১০০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com