1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

“বিদ্রোহী নজরুল- বিপ্লবী ওসমান হাদী স্মরণ কমিটি” গঠিত..

মোঃ মাছিদুল ইসলাম 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে
আগামী ৬ জানুয়ারী ২০২৬ইং বিদ্রোহী কবিতা প্রকাশের ১০৪ বছর উদযাপনের লক্ষ্যে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ, সংগ্রাম ও সাহিত্যচেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে “বিদ্রোহী নজরুল-বিপ্লবী ওসমান হাদী স্মরণ কমিটি” গঠন করা হয়েছে।
২ জানুয়ারি-২০২৬ইং বাদ জুমা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর কবর জেয়ারত  শেষে  এক  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে লেখক, কবি ও কলামিস্ট এবং রাষ্ট্র চিন্তক- আব্দুল্লাহ আল মামুন কে আহ্বায়ক, কবি নজরুল গবেষক ও রাষ্ট্রচিন্তক- খোন্দকার মাওলানা শহীদুল হক কে যুগ্ম আহ্বায়ক, দৈনিক দেশগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক- মোস্তফা কামাল মাহাদী কে যুগ্ম আহ্বায়ক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী- ফজলুর রহমান পলাশ কে যুগ্ম আহ্বায়ক (অর্থ) ও শিক্ষানুরাগী ও মানবাধিকার ব্যাক্তিত্ব- আব্দুল্লাহ শাহীন -কে সদস্য সচিব হিসেবে মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নজরুল গবেষক, লেখক ও শিক্ষাবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, গবেষক ও রাস্ট্র চিন্তক উপাধাক্ষ মোঃ নুরুজ্জামান হীরা, শিক্ষাবিদ ও রাস্ট্র চিন্তক আব্দুর রহিম  চৌধুরী, নাট্যকার রাস্না হিমেল, ফজলুর রহমান পলাশ, আল আমিন রনি প্রমূখ। কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই স্মরণ কমিটির মাধ্যমে নজরুলের বিদ্রোহী চেতনা ও বিপ্লবী শরীফ ওসমান হাদীর আত্মত্যাগের ইতিহাস দেশব্যাপী নতুনভাবে আলোচিত হবে। এই সংগঠন ও কমিটি গবেষণা, আলোচনা সভা, স্মরণ অনুষ্ঠান ও প্রকাশনার মাধ্যমে জাতির সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করবে। কমিটির পক্ষ থেকে আগামী ০৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০ ঘটিকায় বিদ্রোহী কবিতা প্রকাশের ১০৪ বছর উদযাপন উপলক্ষে, নজরুল প্রেমী সকল সাংস্কৃতিক, সাহিত্য, সামাজিক, মানবাধিকার, রাজনৈতিক সংগঠন এর সম্মিলিত আয়োজনে জাতীয় কবি ও বিপ্লবী হাদীর সমাধি প্রাঙ্গনে জমজমাট নজরুল উৎসব অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। উৎসবে সমবেত কন্ঠে বিদ্রোহী কবিতা  আবৃত্তি, স্মরণ, জেয়ারত, শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া ও আধিপত্যবাদ রুখতে সমবেত শপথ গ্রহণ। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদী এর চেতনা ও বিশ্বাসের অনুরাগী, নজরুল গবেষক, শিল্পী, আবৃত্তিকার সহ সংস্কৃতজনেরা উপস্থিত হতে সদয় সম্মতি দিয়েছেন। সকলের সানুগ্রহ উপস্থিতি ও পরামর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com