ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি সংসদীয় আসনে দাখিলকৃত ১৪টি মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ এবং ৭টি বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই-বাছাই শেষে এই ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ আসনে ৮ জন এবং জয়পুরহাট-২ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।
জয়পুরহাট-১ আসনে যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন: মাসুদ রানা প্রধান (বিএনপি), ফজলুর রহমান সাঈদ (জামায়াতে ইসলামী), মো. ওয়াজেদ পারভেজ (বাসদ), তৌফিকা দেওয়ান (বাসদ-মার্কসবাদী)।
কাগজপত্রে ত্রুটি থাকায় এই আসনে যাদের মনোনয়ন বাতিল হয়েছে: স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা ও জালাল উদ্দীন মণ্ডল, মাওলানা আনোয়ার হোসেন (খেলাফতে মজলিস) এবং সুলতান মো. সামসুজ্জামান (এবি পার্টি)।
জয়পুরহাট-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন:
আব্দুল বারী (বিএনপি), রাশেদুল আলম সবুজ (জামায়াতে ইসলামী), ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা (স্বতন্ত্র)।
নথিপত্রে ত্রুটি থাকায় যাদের মনোনয়ন বাতিল হয়েছে: স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী ও আমিনুল ইসলাম এবং এস এ জাহিদ (এবি পার্টি)।
রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।