1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারী (শনিবার) সকাল ১০ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ওই সময় উপস্থিত ছিলেন মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ডা. শাইখ আহম্মেদ রিংকু, গাবতলী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম, আনসার-হোসনেয়ারা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, সাবেক সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, ডা. মোঃ হুমায়ুন কবির, ডা. মোঃ বায়জিদ হোসেন, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাবেক প্রধান শিক্ষক খালেছুর রহমান, প্রভাষক জিয়াউর রহমান, সহকারী শিক্ষক আবু শাহিন, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকৃতদের মধ্য থেকে ১জন ট্যালেন্টপুল ও ৪জন সাধারণ গ্রেডসহ মোট ৫জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
মনসুর রহমান ও জায়েদা বেগম দম্পতির কনিষ্টপুত্র ডা. শাইখ আহম্মেদ রিংকু বলেন, বাবা-মায়ের স্মৃতি ধারণ করার লক্ষ্যেই আমরা এই শিক্ষাবৃত্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাই এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের আলোকিত করতে আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com