1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

সরিষাবাড়ীতে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন

SIFAT
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সদয় নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় জামালপুরের সরিষাবাড়ীতে আয়োজিত ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার (০৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) সরিষাবাড়ীর আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পের তৃতীয় ও শেষ দিনে বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এখানে চক্ষু ছানি অপারেশনসহ সাধারণ বিভিন্ন রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। প্রতিদিনই বিভিন্ন বয়সী শতাধিক মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে আনসার ও ভিডিপি সদস্যদের অগ্রাধিকার প্রদান করা হয়, পাশাপাশি সাধারণ অসহায় মানুষকেও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এ ক্যাম্পের প্রতিটি ধাপ নিখুঁতভাবে পরিকল্পিত ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দূরদর্শী দিকনির্দেশনা ও মানবিক নেতৃত্বের কারণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে। তাঁর অনুপ্রেরণায় আনসার ও ভিডিপি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আনসার ও ভিডিপি সদস্য এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পসহ সামাজিক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখা হবে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুর মামুদ-এর সমন্বয়ে এবং সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলীর সহযোগিতায় ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com