1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

রাজবাড়ীতে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মোঃ তৌহিদুর রহমান 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে দাখিল করা ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থিতা যাচাই-বাছাই শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার এ ঘোষণা দেন।

ঘোষণায় জানানো হয়, রাজবাড়ী-১ আসনে দাখিল করা ৪ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে রাজবাড়ী-২ আসনে দাখিল করা ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রাজবাড়ী-১ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জামায়াতে ইসলামীর মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টির খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস।

রাজবাড়ী-২ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির হারুন-অর-রশিদ, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) সাবেক সংসদ সদস্য মো. নাসিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির মো. সাফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাজী, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, ইসলামী আন্দোলনের মোহা. আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল মালেক মণ্ডল, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) মো. মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কাগজপত্রের ত্রুটি ও নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com