1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

শান্তিপূর্ণভাবে পবিপ্রবির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

‎পটুয়াখালী মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কৃষি গুচ্ছের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশের ৯টি কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‎ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের মোতায়েন করা হয়।

‎পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. হাবিবুর রহমান এবং প্রক্টর প্রফেসর আবুল বাসার খান।

‎এছাড়াও উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মামুনুর রশিদ, গাকৃবি ভর্তি পরীক্ষা কমিটির প্রতিনিধি প্রফেসর ড. মো. মঞ্জুরুল হক, সিনিয়র ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ ও প্রকাশনা) মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com