গতকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী -২ আসনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী -২ আসনের বৈধ প্রার্থীগন হলেন বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদীন ফারুক, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ সাইয়েদ আহমদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খলিলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন , এনসিপি মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন।
সৈয়দ নজরুল ইসলাম নামের একজন স্বতন্ত্র প্রার্থী ও আবুল কালাম আজাদ নামের বিএনপির আরেক জন বিদ্রোহী প্রার্থী এবং মোশারফ হোসেন নামের জেএসডির প্রার্থীর মনেনয়ন বাতিল হয়। তোফাজ্জল হোসেন নামের বিএনপির আরেক জন বিদ্রোহী প্রার্থী আগেেই তার প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।