1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

জামাত চরমোনাইয়ের আসন কষাকষি – দায়ভার কার?

Md Necar Uddin
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে
৮ দলের আসন চূড়ান্তের এত দেরীতে হওয়ায়- অন্তত বিজয়ের ৫০টা আসন হাতছাড়া হয়ছে৷ দ্বিতীয় তো; এরমধ্যে তারেক রহমান দেশে ফিরে- অনেক মানুষের মন জয় করতে সক্ষম হয়ছেন। তৃতীয় তো; বেগম জিয়ার মৃত্যুতে বহু ভোটের জন্ম হয়ছে। ৪র্থ তো; তারেক রহমানের দেশে ফেরার আনন্দ, বেগম জিয়ার শোক- উভয়ের মধ্যেও বিএনপির প্রার্থীরা তাদের সেরাটা এলাকায় দিচ্ছে৷ অন্যদিকে ৮ দলের চুপচাপ, নীরবতা মানুষের মনে নানান প্রশ্নের সম্মুখ্যিন করছে; ৮ দলের সমাঝোতা হবে?  “চরমোনাইওয়ালা আর ভালো হল না, অন্যদিকে- জামায়াত আজীবন বেইমানই রয়ে গেলো” এসব তুলকালাম সাধারণ ভোটারদের মনে নেগেটিভ হিসেবেই উপস্থিত হয়ছে। আমি নিজেও দ্বন্দ্বে। এখনো দ্বন্দ্বে।
এর দায়ভার জামায়াত এবং চরমোনাইকে নিতে হবে৷ কেন না, তাদের ব্যর্থতায় এতদিনও আসন সমাঝোতা হয়নি। তারা যখন মানুষকে আসন সমাখোতার রাজনীতি সামনে আনে; মানুষ উচ্ছ্বাসে তা গ্রহণ করে। প্রথম দিকে তার ধারাবাহিকতা থাকলেও; বিভাগীয় সমাবেশের পর তা ভাটা পড়ে যায়। কেন ভাটা পড়ে? কার জন্য ভাটা পড়ে তা ক্লিয়ার করা উচিৎ!  প্রার্থী এলাকায় কাজ করতে পারেনি। জনগণ ভরসা করতে পারেনি- তাদেরকে কেন ভোট দেবে! যার প্রতি মানুষের ভরসা নাই; তাকে ভোট দেবে কোন হালায়? নিজস্ব কর্মীবাহিনী দিয়া ভোটের মাঠে  লড়াই করা সম্ভব নয়! এই সুযোগে এককভাবে বিএনপির আধিপত্য চলমান…. অন্যদিকে জামায়াত- চরমোনাই’র নীরবতায় সাধারণ কর্মীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করে।   যা নির্বাচনে ভূমিকা রাখবে অনেক।
প্রার্থীতা যাচাই-বাছাইয়েও চূড়ান্ত নয়- ৮ দলের প্রার্থী। এখনো যার যার দল তাকে তাকে সমর্থন দিচ্ছে৷ অথচ, মিডিয়ার সামনে কেন্দ্রীয় নেতারা আশ্বাসের বাণী শুনাচ্ছে; কিন্তু কাজের বেলায় কাজ নাই। যা নির্বাচনে অন্তত বিজয়ের ৫০ টা আসনকে পরাজিত করে ছাড়বে।
নির্বাচনে তাদের এই দুর্বলতায় ১০% ভোটার কমে যাবে। বিএনপির ভূমিধস বিজয়ে আগামীতে ৮ দলের পাত্তাও থাকবে না। দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা না করে এভাবে মাঠ গরম করে; সে মাঠে জল ঢেলে দেওয়া রাজনৈতিক দূরদর্শীতার অভাবই বটে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com