1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ফেনীর মালিপুরে হাইস–সিএনজি মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত দুই যাত্রী, ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে
ফেনী সদর উপজেলার ৫নং কাজিরবাগ ইউনিয়নের মালিপুর গ্রামে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ দুপুরে মালিপুর গ্রামের জমির উদ্দিন ভূঁইয়া বাড়ির সামনে একটি হাইস গাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা হাইস গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজির ভেতরে থাকা দুই যাত্রী মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আহত দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মালিপুর এলাকার ওই সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরু রাস্তা, পর্যাপ্ত সড়ক চিহ্নের অভাব ও যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।
 এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত সড়কটি প্রশস্তকরণ, স্পিড ব্রেকার স্থাপন, সতর্কতামূলক সাইনবোর্ড বসানো এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com