1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

টুঙ্গিপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

KM Mukul
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার (৩ জানুয়ারি) বিকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টুঙ্গিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
টুঙ্গিপাড়া উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তী বলেন,সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সমাজসেবায় সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com