1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

মিঠাপুকুরে আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা

বাবুলাল মার্ডি 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
 রংপুরের মিঠাপুকুর উপজেলায় দিগন্ত জুড়ে আলুর সবুজ সমারোহয় ভরে গেছে । তবে কৃষকেরা বলছেন, এবার আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিগত বছরগুলোতে আলুর বাম্পার ফলন হওয়ায় ও বাজারের দর বেশ ভাল থাকায় এবারও কৃষকরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন বাম্পার ফলন ফলিয়ে ভাল দাম পাওয়ার আশায়। গতকাল রবিবার সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতিটি গ্রামের চতুর পাশে থেকে শুরু করে সবুজের সমারোহ পরিনত হয়েছে। দিগন্তজুড়ে সবুজ আর সবুজ। আলুর বাম্পার ফলনের আশায় কৃষকরা বেশি পরিশ্রমী হয়ে উঠেছে ।  পাশা-পাশি চলতি আলুর মৌসুমে এখন পর্যন্ত সার, ডিজেল, পানি,কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজেই সরবরাহ পাওয়ায় হাট ও বাজার গুলোতে ভালো মানের ঔষধ পাওয়ায় কৃষকেরা আলুর বাম্পার ফলনের আশা করছেন। আলুর গাছের জোর অবস্থা বেশি দেখা দেওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা । মিঠাপুকুর উপজেলার বড়হয়রতপুর ইউনিয়নের চিথলী পশ্চিম পাড়া গ্রামের আব্দুস ছালাম  জানান, গত বছরের চেয়ে এবার আমরা অনেক বেশি জমিতে আলু চাষ করেছি। এবার আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছি আমরা।  তিনি আরো জানান, জমিতে সময় মতো পানি,সার ও কীটনাশক দেওয়ায় আলুর গাছ গুলো সবুজ হয়েছে। এবার প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সূত্রে জানা গেছে,  বিগত বছর মিঠাপুকুর উপজেলায় ১৩ হাজার ৭৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৫ শত হেক্টর জমিতে আলু চাষ করেছে কৃষকেরা। যাহা ১০ হাজার ৫ শত মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, চলতি আলুর মৌসুমে কৃষক যাতে লাভবান হয় সে জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা দেখা যাচ্ছে সেখানেই দ্রুত পদক্ষেপ নিচ্ছি। ভাল ফলনের জন্য পরিমিত সার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। এবার এখন পর্যন্ত কোথাও কোন আলুতে ছত্রাক সংক্রমণ দেখা দেয়নি। ফলে আমরা আশা করছি এবার জমিতে আলুর বাম্পার ফলন হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com