1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

সিরাজগঞ্জের ৬ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

MD Nayeem
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে যাচাই-বাছাই শেষে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

 

 

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে তিনটি আসনের (সিরাজগঞ্জ ৪, ৫ ও ৬) মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।

 

 

এ সময় সিরাজগঞ্জ-৪ ও ৫ আসনে ২ জন করে এবং সিরাজগঞ্জ-৬ আসনে ৩ মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এর আগে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ ১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

 

 

সিরাজগঞ্জ সহকারি নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ-৪ আসনের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবি প্রার্থী মো. আব্দুল হাকিমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

 

 

সিরাজগঞ্জ-৫ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে ভুল থাকায় সিপিবি প্রার্থী মো. মতিয়ার রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বিএনপির মনোনয়ন না পাওয়ায় শফিকুল ইসলাম ছালাম, ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির (স্বতন্ত্র) ও মো. ওয়াসেক বিল্লাহ খান মজলিসের মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

 

তিনি বলেন, শনিবার যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, সিরাজগঞ্জ-১ আসনে মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) ওমো. নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য), সিরাজগঞ্জ-২ আসনে মো. সোহেল রানার (জনতার দল) ও মো. আনোয়ার হোসেন (কমিউনিষ্ট পার্টি) এবং সিরাজগঞ্জ-৩ আসনে মো. ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র) ও মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস)।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com