1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

বাগাতিপাড়ায় উপজেলা হিসাবরক্ষণ থেকে মনিটর চুরি

মোঃ জমশেদ আলী 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত হিসাবরক্ষণ অফিসে চুরির ঘটনা ঘটেছে। জানালার লক ভেঙে ভেতরে থাকা দুটি কম্পিউটারের মনিটর নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে কোনো এক সময় এ চুরি সংঘটিত হয়। পরদিন রবিবার (৪ জানুয়ারি) সকালে অফিস খুলতে এসে চুরির বিষয়টি ধরা পড়ে।
কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দাপ্তরিক কার্যক্রম শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে যান। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিস বন্ধ ছিল। রবিবার সকালে অফিস সহায়ক রেজাউল করিম কক্ষের দরজা খুলে জানালার পর্দা এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খেয়াল করে দেখেন, জানালার লক ভাঙা এবং অফিসের দুটি ডেস্কে থাকা কম্পিউটারের মনিটর নেই। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন।
খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পরামর্শ অনুযায়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম জানান, তিনি বর্তমানে নলডাঙ্গা ও বাগাতিপাড়া—দুই উপজেলার দায়িত্বে রয়েছেন। চুরির বিষয়টি তিনি অফিসের স্টাফদের মাধ্যমে জানতে পেরেছেন। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে উপজেলা চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com