1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

লাখাইয়ে জুনাইদ হত্যাকাণ্ডের প্রধান আসামি ওবায়দুল গ্রেফতার: পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ২৪ ঘণ্টার সাফল্য

পারভেজ হাসান 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
Screenshot

হবিগঞ্জের লাখাই থানায় চাঞ্চল্যকর জুনাইদ মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ ওবায়দুল মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আধুনিক প্রযুক্তি ও বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে ৪ জানুয়ারি, ২০২৬ খ্রিঃ তারিখে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। থানার এসআই (নিঃ) মোঃ নুরুল ইসলাম মোল্লা ও সঙ্গীয় ফোর্স র‍্যাব-৯ (RAB 9) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহায়তায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান চালান। অভিযানে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত মূল আসামি ওবায়দুলকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ ওবায়দুল মিয়া লাখাই থানার ৪নং বামৈ ইউনিয়নের বামৈ পশ্চিমগ্রামের আবুল খায়ের ও কমলা খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুনাইদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া রয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক জানান, অপরাধ করে কেউ পার পাবে না। জুনাইদ হত্যার খবর পাওয়ার পর থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘাতককে শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

এই দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com