1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

লক্ষ্মীপুর-০৪ বিএনপি’র একক প্রার্থী, বিভক্ত ইসলামী দল এবং জেএসডি ও গণ-অধিকার, বাসদ, সমীকরণ পাল্টাতে পারে

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে উৎসবমুখর নির্বাচনী হাওয়া বইছে।
বিএনপি’র একক প্রার্থী নিয়ে মাঠে সক্রিয়, তবে জামায়াত ও ইসলামী আন্দোলনের ভোট বিভাজন জটিলতা তৈরি করেছে।
এই আসনে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন —
বিএনপি’র. সাবেক দুইবারের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান
(ধানের শীষ প্রার্থী )
ইসলামী আন্দোলন বাংলাদেশ. কমলনগর উপজেলা’র সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ (হাতপাখা প্রার্থী)
জেএসডি. কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব (তারা মার্কা প্রার্থী)
জামায়াতে ইসলামী.
এ আর হাফিজ উল্লাহ
(দাঁড়িপাল্লা মার্কা প্রার্থী)
গণ অধিকার পরিষদ. রিদওয়ান উল্যা খাঁন
বাসদ. মিলন মণ্ডল
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৬৩৪ এবং ১২১টি ভোট কেন্দ্র রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভোট বিভাজন সামান্য হলেও ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।
বিএনপির ঘাঁটি পুনরুদ্ধার চেষ্টায় এ বি এম আশরাফ উদ্দিন নিজান
রামগতি-কমলনগর বিএনপির ঐতিহ্যবাহী আসন। নিজান ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত দুইবার টানা ধানের শীষ নিয়ে সংসদ সদস্য হন। তিনি এক বছর ধরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ চালাচ্ছেন। নিজান বলেন,
“রামগতি-কমলনগর আমার জন্মভূমি। জনগণ আমাকে ভালোবাসে। এবারও ধানের শীষের বিজয় নিশ্চিত।
ইসলামী আন্দোলন ও জামায়াতের বিভাজন
জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে ভোট বিভাজন, বিএনপি’র পক্ষে সহায়ক হতে পারে। মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন,
“আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সকল বিষয়ে সমাধান চাই।
উভয় দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ।
জেএসডির প্রভাব
জেএসডির, কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব (তারা) মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। দলটির ভোট ব্যাংক ও প্রভাবশালী নেতার উপস্থিতি নির্দিষ্ট প্রার্থীর জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলন ও জামায়াতের ঐক্য শেষ পর্যন্ত না থাকলে আসনটি বিএনপির হাতে চলে যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com