1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

নেত্রকোনায় আল-মদীনা মহিলা মাদ্রাসা’র আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম  
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
নেত্রকোনা আল-মদীনা কমপ্লেক্সের দায়িত্বশীল কার্যক্রম দ্বীনি শিক্ষা প্রসারে ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে । খতমে বোখারী শরিফ উপলক্ষে আল-মদীনা কমপ্লেক্স এর অধীনে পরিচালিত জামিয়া জোবায়দা মহিলা মাদ্রাসার উদ্যোগে ০৪ জানুয়ারি ২০২৬ রবিবার সকাল ০৮ টায় মাদ্রাসা মিলনায়তনে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । নেত্রকোনা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আল- মদীনা কমপ্লেক্সের মহাপরিচালক পীরে কামেল  আল্লামা শাহ্ মুহাম্মদ আবদুল্লাহ্ ( হাফি :)’র সভাপতিত্বে ও মুফতি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ ( হাফি:) । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,,তেলুয়ারীর ,পীর মাওলানা আব্দুল কুদ্দুস , মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা অধ্যাপক এনামুল হক, মাওলানা আসআদুর রহমান, মুফতি আব্দুল বারী, মাওলানা আব্দুল্লাহ , মুফতি আবুল সালেহ মুসা , মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মন্তাসির আর মামুন, মাওলানা আমিরুল হক সিদ্দিকী , মাওলানা আ: রহিম গাজী , মাওলানা জোবায়ের ক্বাসেমী , মাওলানা যাকারিয়া আকন্দ প্রমূখ । দেশ ও গণমানুষের কল্যাণে সকলকে কাজ করতে সকলকে আহ্বান জানান প্রধান অতিথি মাওলানা অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ ( হাফি:) । অনুষ্ঠানে সকল শিক্ষার্থী , অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com