1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

ঝিকরগাছায় আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা অগ্নিদগ্ধ

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলার দোস্তপুর গ্রামে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা নারী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বৃদ্ধার নাম মোসাম্মৎ আকলিমা বেগম (৭০)। তিনি মৃত গোলাম মোর্শেদের স্ত্রী। তার বাড়ি ঝিকরগাছা থানাধীন দোস্তপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (০৪ জানুয়ারি ২০২৫) আনুমানিক বেলা ৪টার দিকে তীব্র শীতের কারণে নিজ বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিলেন আকলিমা বেগম। এ সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে তিনি শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হন।
পরিবারের সদস্যরা দ্রুত আগুন নেভিয়ে তাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সারা দেশের তুলনায় যশোর অঞ্চলে শীতের প্রকোপ বরাবরই বেশি। চলতি শীত মৌসুমেও ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার সাধারণ মানুষ। এরই মধ্যে শীত থেকে বাঁচতে গিয়ে যশোরের ঝিকরগাছায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এক বয়স্ক নারীর ।বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com