1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

মোঃ মাহিন খান
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির ইন্তেকাল হয়েছে।
নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় মাগরিবের নামাজ বাড়িতে আদায় করার পর প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান। পরে রাত সাড়ে ৮টার দিকে কুমারখালি বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে যান তিনি।
নামাজ চলাকালে সেজদারত অবস্থায় হঠাৎ করে তিনি নিথর হয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা তাকে সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন, তিনি ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদে ও আশপাশে শোকের পরিবেশ সৃষ্টি হয়।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। আকস্মিক এই মৃত্যুতে জানাজার সময় অনেক স্বজন ও মুসল্লিকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন তালুকদার ছিলেন সৎ, শান্ত স্বভাবের ও অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকায় একজন পরিশ্রমী ও ভদ্র কৃষক হিসেবে সুপরিচিত ছিলেন।
নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, “ইবাদতের মধ্যেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এটা সত্যিই সৌভাগ্যের বিষয়।” তার ইন্তেকালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এই মৃত্যুকে একজন ধর্মপ্রাণ মানুষের জন্য মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com