1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

যশোরে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভা ও দোয়া মাহফিল

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সীতারামপুর পশ্চিমপাড়া গ্রামে এ সভায় আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক ও সহ-সভাপতি এম এ জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ জলিল বলেন, “দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।” বক্তারা আসন্ন নির্বাচনে সকল ভয়-ভীতি উপেক্ষা করে সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনী সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ গ্রামের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com