চট্টগ্রামের বাঁশখালীর ঋষিধামে আগামী ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত ২২ তম ঋষিকুম্ভ ও কুৃ্ম্ভমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১১ দিন ব্যাপী ঋষিকুম্ভ ও কুম্ভমেলার এক প্রস্তুতি সভা ৫ জানুয়ারি (সোমবার) দুপুর ১২ টায় বাশঁখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জামশেদুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন,বাঁশখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আবু সায়েদ রাইয়ান,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ, ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ তৌফিক, পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আতিকুর রহমান, ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট অনুপম বিশ্বাস, শ্রী গুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, সদস্যসচিব চন্দ্র শেখর মল্লিক, কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কালাম,ট্রাফিক সার্জেন্ট রুবেল হোসেন, কুম্ভমেলা পরিষদের অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ ও বিশিষ্ট সমাজসেবক ঝুন্টু কুমার দাশ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।