1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব শেখ হাসিনা ১৭ বছর দুঃশাসন চালিয়ে গোটা জাতিকে কৃতদাস বানানোর চেষ্টা করেছিল: রিজভী হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ট্রাম্পের দেওয়া চুক্তির সংশোধনী প্রত্যাখ্যান ইরানের গর্ব ও ভালোবাসায় সিক্ত পঞ্চগড়ের কৃতি সন্তান অধ্যাপক ড. ইসরাফিল শাহীন কে সংবর্ধনা। গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারের কোনো টালবাহানা বরদাস্ত করা হবে না — ড. এনামুল হক উলিপুরে ধরনী বাড়ী ইউ পি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর পাঁচবিবিতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নালিতাবাড়ীতে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে, উদ্ধার করতে গিয়ে নিহত মা মধুটিলায় হাতি-মানুষ সংঘাত নিরসনে মাঠে এমপি ফাহিম চৌধুরী, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সমাধানের আশ্বাস

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১৭ বার পড়া হয়েছে

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।বুধবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম শামীম প্রাং। তিনি বগুড়ার শেরপুর উপজেলার দক্ষিণ আমইন এলাকার মাসুদ প্রাং এর ছেলে। এই মামলায় শামীমের বাবা-মাসহ অপর তিন আসামিকে খালাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌশলী স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন।
তিনি জানান, ২০১২ সালে শামীমের সাথে নাজিরা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় নাজিরার বাবা ইউসুফ আলী মেয়ের সুখের কথা ভেবে মোট দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণ প্রদান করে। আরও ৫০ হাজার টাকা বিয়ের এক বছরের মধ্যে দিয়ে বলে নাজিরার বাবা প্রতিশ্রুতি দেন। পরে সেই টাকার জন্য নাজিরাকে মাঝে মধ্যেই মারপিটসহ শারীরিক নির্যাতন শুরু করে শামীম। ২০১৩ সালের ৫ মে দুপুর দুইটার দিকে যৌতুকের আরও ৫০ হাজার টাকা আনার জন্য নাজিরাকে চাপ প্রয়োগ করে শামীম। নাজিরা ওই টাকা আনতে অস্বীকার করলে শামীম কাঠের খড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নাজিরাকে হত্যা করে। পরে ওইদিন রাতেই নাজিরার বাবা শামীম, তার বাবা মাসহ চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার সকল স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। এছাড়া বাকি অপর তিন আসামিকে খালাস দেয়া হয়৷তিনি আরও জানান, রায় শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com