পুলিশ কর্মকর্তার স্ত্রী লিপি আক্তার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার দুপুরে সিমলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরে বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে শুয়াকৈর গ্রামবাসী থানায় অবস্থান করে। শুয়াকৈর গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
নিহতের পরিবার,গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা লিপি আক্তার। নিহত লিপি আক্তারের স্বামী পুলিশের সহকারি উপ পরিদর্শক মহর উদ্দিন। লিপি আক্তার হত্যার ২৭ দিন পার হলেও পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।
লিপি হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার দুপুরে শুয়াকৈর গ্রামবাসী পৌর শহরের সিমলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ শেষে বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন করে। মানববন্ধন শেষে হত্যাকারী আসামীদের গ্রেফতারের দাবিতে বক্তব্য দেন নিহতের বাবা মনজুরুল ইসলাম, মাতা কল্পনা বেগম, চাচা সাইফুল ইসলাম প্রমুখ।
পরে বিক্ষোভ কারীরা থানার ভিতরে অবস্থান করে।
পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের স্ত্রী লিপি আক্তারকে দুর্বৃত্তরা গত ১১ ডিসেম্বর সিমলা বাজারে নিউ কলোনি এলাকায় বাসার বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। শ্বাসরোধে হত্যা করে রেখে যায়।
গত ১২ ডিসেম্বর নিহতের মাতা কল্পনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের বাবা মঞ্জুরুল ইসলাম বলেন, আমার মেয়ে লিপি আক্তার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তিনি আরো বলেন, শিগগিরই আসামিদের গ্রেফতার না করা হলে এলাকাবাসী আন্দোলনের ঘোষণা দিবেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রামবাসী থানার মধ্যে এসেছিল।