1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা

‎সোলায়মান তুহিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নবিন সদস্যরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী বাস স্টান্ডের জহুরুল ইসলাম জহির এর নিজ বাস ভবনে (অন্যন্যা ভবন) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মো. আনিসুর রহমান, আবু সাঈদ, মো. শমীম মীর, সোলায়মান তুহিন, পলাশ তালুকদার, রুপা খানম,

‎কে এম জুয়েল, মো. রাশেদ, মো. সোহেল প্রমুখ।

‎শুভেচ্ছা গ্রহণ করে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির তাঁর বক্তব্যে বলেন,

‎“গৌরনদী প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম। এই প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়বদ্ধতার বিষয়। আপনাদের সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই আমরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে পারবো।”

‎তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্ব, শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করলে গৌরনদী প্রেসক্লাব সাংবাদিক সমাজে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান তৈরি করবে। সকল সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে, ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

‎অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় এবং উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com