1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

কসবায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লোকমান হোসেন পলা।। 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
কসবা উপজেলায় ভোক্তা পর্যায়ে অতিরিক্ত মূল্যে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ৬ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক প্রকাশিত সর্বশেষ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় কসবা পুরাতন বাজারের  মাহবুব গ্যাস কর্ণারকে ৩,০০০ টাকা এবং বিল্লাল গ্যাস কর্ণারকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। এ সময় তিনি ভোক্তাদের নির্ধারিত মূল্যে এলপি গ্যাস বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com