গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় সাহেব বাজার এলাকাস্থ আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার টয়লেট থেকে হাবিবুল্লাহ (১২) নামক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩/১/২০২৬) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে । নিহত ছাত্র হাবিবুল্লাহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদের ছেলে। মাদরাসা ও এলাকাবাসীদের কাছ হতে জানা যায়, কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন টেংলাবাড়ী (সাহেব বাজারÑ এলাকার মাহিম-মাইশা বিল্ডিয়ের ২য় তলায় বাসা ভাড়া নিয়ে প্রতিষ্ঠিত আল আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ বিকেলে মাদ্রাসার টয়লেটে প্রবেশ করে । কিন্তু প্রায় দুই ঘন্টা পার হয়ে গেলেও হাবিবুল্লাহ টয়লেট থেকে ফিরে না আসায় অন্যান্য শিক্ষার্থীরা তাকে ডাকতে থাকে। এতে কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকদের বিষয়টি জানান । পরে মাদ্রাসা কর্তৃপক্ষ টয়লেটের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখেন হাবিবুল্লাহ টয়লেটের রেলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। ঘটনার সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার এসআই রেজাউল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানা পুলিশের ওসি ইনচার্জ খন্দকার নাসির উদ্দীন বলেন, আমরা সংবাদ পেয়ে ওই মাদ্রাসার টয়লেট থেকে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।