1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ সাতকানিয়ায় শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

আসন্ন নির্বাচন নিয়ে মত বিনিময় সভা

সুৃমন মজুমদার 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে রাষ্ট্রের প্রতি বিশ্বাস ও সম্মান রেখে ত্যাগ স্বীকার করতে হবে।দেশকে কিছু দেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে।আমরা কেউ অন্ধকারের মধ্যে থাকতে চাই না।বিবেককে কাজে লাগিয়ে আমরা এমন একটি কাঠামো দিয়ে যাব সেই সিস্টেমেই আগামীতে দেশ পরিচালিত হবে। সকলের আন্তরিকতায় আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিব।এজন্য আমাদের ভয় থাকবে না।
 ১৩ জানুয়ারি  (মঙ্গলবার)সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে ও উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায়  চট্টগ্রামের জেলাপ্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এসব কথা বলেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আমি কারো প্রতি কঠোর হতে চাই না।আমাদের বিবেক নিরপেক্ষ থাকবে।ভয়কে দূর করেন,নিরপেক্ষতার পক্ষে থাকবেন।এ জন্য দক্ষ হতে হবে। যারা আমাদের একটি নতুন দেশ দিয়েছে,তাদের সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।আশা করি এ বিবেকবোধ সকলের মধ্যে কাজ করবে।
চট্টগ্রাম জেলা পুলিশ সপার (এসপি) মোঃ নাজির আহমেদ খাঁন বলেন,আগামী নির্বাচনকে অবাধ,নিরপেক্ষ,বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।যারা নির্বাচন বানচাল করতে সন্ত্রাসী কর্মকান্ড ও অবৈধ অস্ত্র বহন করবে তাদের ছাড় দেওয়া হবে না।যারা পেশিশক্তি প্রদর্শন করবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করেছি।ফেসবুকে অপপ্রচারকারীদেরও কঠোর হস্তে দমন করা হবে।
৯ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে।এজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি চট্টগ্রাম-১৫ আসনের চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ, চট্টগ্রাম স্থানীয় সরকারের উপ পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান,চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক,সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান,লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম,চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেন, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ,সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম ও লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com