1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ সাতকানিয়ায় শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

কুড়িগ্রামে প্রতারণার মামলায় প্রতারক দম্পতির ৩ বছরের সাজা

Md Rezaul Islam
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে প্রতারণার মামলায় প্রতারক দম্পতির ৩ বছরের প্রদান করেন  বিজ্ঞ আদালত। মামলার এজাহার সূত্রে জানা গেছে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার রামদাস ধনী রাম সরদার পাড়ার বাসিন্দা আব্দুর রশিদ ও আফরোজা বেগম দম্পতি সরকারি চাকরি করার সুবাদে উপজেলার স্কুল শিক্ষক আব্দুল মালেক মাষ্টার এর নিকট থেকে তার আপন জামাতা কে খাদ্য অধিদপ্তরে চাকরি নিয়ে দেবার কথা বলে ১৪ লক্ষ টাকা নেয়, টাকা নিয়ে দীর্ঘদিন অতিবাহিত করে চাকুরী না দিয়ে টালবাহানা করতে থাকে। এমত অবস্থায় স্কুল শিক্ষক আব্দুল মালেক উপায় না পেয়ে গত ৩১/০১/২৩ ইং তারিখে কুড়িগ্রাম আদালতে হাজির হয়ে উক্ত প্রতারক দম্পতির বিরুদ্ধে একটি প্রতারনার মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর ২৯৩/২৩ (উলিপুর) মামলাটি দুই বছরের অধিক সময়  চলার পরে কুড়িগ্রামের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান লাইজু মিয়া গত ১২/১/২৬ ইং তারিখে উপস্থিত জনসম্মুখে আদালত উক্ত প্রতারক দম্পতি আফরোজা বেগম কে যথাক্রমে ৩ বছর ও আব্দুর রশিদ কে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করে, সেই সাথে উক্ত দম্পতিকে ৫ হাজার টাকা অর্থ দ্বন্ডের আদেশ প্রদান করেন। বর্তমানে উক্ত প্রতারক দম্পতি জেল হাজতে রয়েছেন।
আফরোজা বেগম উলিপুর উপজেলার গুনাই গাছ ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মরত রয়েছেন , তার স্বামী আব্দুর রশিদ ঢাকা ওয়াসায় এমপিও পদে কর্মরত আছেন, তাহার আইডি নং ১৭২৯। খোঁজ নিয়ে আরো জানা গেছে, উক্ত প্রতারক দম্পতি উলিপুর উপজেলার প্রায় ৫০ টি পরিবারের নিকট হতে চাকরি দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন, এ বিষয়ে ইতিপূর্বেও তাদের নামে দুটি মামলা দায়ের হয়েছিল যাহাতে তারা সাজাও ভোগ করেন। মামলা টি বাদীপক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট আলী আহমেদ আতিক।
মামলা রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com