1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ সাতকানিয়ায় শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

গৌরীপুরে দৃষ্টিপ্রতিবন্ধীরা পেলো শীতবস্ত্র

মোখলেছুর রহমান 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পুলিশ সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদ।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. রাসেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রিপন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি প্রেসক্লাবের আহ্বায়ক রইছ উদ্দিন বলেন, এবার প্রচণ্ড শীতে সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে। এবারের শীতে তাদের দুঃখ লাঘবের জন্য আমাদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, গৌরীপুর রেলওয়ে নিরাপত্তা বিভাগের ইনচার্জ মো. মোর্শেদ আলম, রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ রুবেল, মো. মোস্তফা, নুরুজ্জামান প্রমুখ। পুলিশ সার্জেন্ট মাহমুদুল হাসান মাসুদের অর্থায়নে শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে এ দিন কম্বল বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com