1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ সাতকানিয়ায় শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

কুড়িগ্রামে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এবং আহত ১ জন

আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

কু‌ড়িগ্রা‌মে ট্রাক-মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) না‌মে এক সাবেক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছে। এবং আহত হয়েছে আরো ১ জন।

 

বুধবার (১৪ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে কুড়িগ্রাম শহ‌রের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ ঘটনা ঘ‌টে।

 

নিহত নজরুল ইসলাম (৫৮) কুড়িগ্রাম সদর উপ‌জেলার যাত্রাপুর ইউনিয়‌নের শ‌্যামপুর ধরলার পা‌ড়ের ম‌হির উদ্দিনের ছে‌লে এবং ওই ইউনিয়ন বিএন‌পির ১নং সদস‌্য।

 

পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত নজরুল ইসলাম সকা‌লে তার ছে‌লে‌ নাজমুল ইসলামকে নি‌য়ে কু‌ড়িগ্রাম শহ‌রের দি‌কে আস‌ছি‌লেন। এসময় শহ‌রের তারামন বি‌বির মো‌ড়ে পৌঁছ‌লে বিপরীত দিক থে‌কে আসা একটি ট্রাক তা‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। এ ঘটনায় তার ছে‌লে নাজমুল আহত হ‌য়ে‌ছেন। এবং নিহত নজরুল ইসলা‌মের ছে‌লে নাজমুল ইসলামও সেনা সদস‌্য ব‌লে জানা গে‌ছে।

 

এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com