1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার আবাবিল তারুণ্যের আলো ফাউন্ডেশন এর সদস্য, সম্মানিত ব্যক্তি ও ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল মনিরামপুরে ট্রাকের ডালার আঘাতে জুতা বিক্রেতা গুরুতর আহত কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত, হেল্পার গুরুতর আহত ফরিদপুরে দী’র্ঘ ১০ বছর পর রা’য়: কলেজছাত্রী অ*প*হরণ ও ধ-র্ষ-ণ মা*ম*লায় যুবকের যা*ব*জ্জী*বন! সান্তাহারে দুস্থ মহিলাদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ আদমদীঘিতে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল, শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা বানারীপাড়ায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রব মৃধার জানাজা সম্পন্ন সাথী আক্তার হত্যার ঘটনায় গ্রেফতার ও ফাঁসির দাবিতে মাদারীপুরে মানববন্ধন

‎গৌরনদীতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম

‎সোলায়মান তুহিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
‎বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
‎এ আসনের মোট ২২৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ হলরুম থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। ভোটগ্রহণের সামগ্রী বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।
‎এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা।
‎বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন। এই আসনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ব্যাটালিয়নসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com