1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

ফরিদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল- পিকআপ সংঘর্ষে মো. ইমরান শেখ ও নাঈম শেখ নামে মোটরসাইকেল আরোহী দুই টাইলস মিস্ত্রির নিহতের ঘটনা ঘটেছে।
 মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বনমালিপুর-বিন্নাহুরি নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপে থাকা দুই মাছ ব্যবসায়ীকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ ও পিকআপ ভ্যানটি থানায় নিয়েছে।
জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে টাইলস মিস্ত্রি মো. ইমরান শেখ (৩০) এবং জিয়া শেখের ছেলে নাঈম শেখ (২৭) মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৬টার দিকে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে হাটখোলারচর থেকে পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বনমালিপুর-বিন্নাহুরি নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা মাছভর্তি একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী মারা যায়। এ ঘটনায় পিকআপের ড্রাইভারের পাশে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। তাদেরকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়। অপর আহত মাছ ব্যবসায়ী জিন্দার আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মাছ ব্যবসায়ীদের বাড়ি উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামে। ঘটনার পর থেকেই পিকআপ চালক পলাতক রয়েছে। পুলিশ পিকআপ ও লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা জানান, হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে। অপর আহত দুই জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অপজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ভাঙ্গার দিকে যাওয়ার পথে বোয়ালমারীর বনমালীপুর-বিননাহরি বিল্লাল মিয়ার বাড়ির সামনে মাছ ভর্তি একটি পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে চাচা ভাতিজা মারা গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com