1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান

তালতলীতে দীর্ঘ কয়েক দিন পরে পেট্রোল সরবরাহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

বরগুনার তালতলী উপজেলায় দীর্ঘ কয়েক দিন ধরে পেট্রোল সংকটের পর অবশেষে পুনরায় পেট্রোল সরবরাহ শুরু হয়েছে। এতে করে স্থানীয় যানবাহন চালক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। গত কয়েক দিন ধরে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় মোটরসাইকেল, ও অন্যান্য যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জরুরি প্রয়োজনে অনেকেই দূরবর্তী এলাকা থেকে অতিরিক্ত দামে জ্বালানি সংগ্রহ করতে বাধ্য হন।

শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকা থেকে তালতলীর পেট্রোল পাম্পগুলোতে পুনরায় পেট্রোল সরবরাহ শুরু হলে চালকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। দোকানে  পেট্রোল নিতে চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে সরবরাহ স্বাভাবিক থাকলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও চালকরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে যেন এমন জ্বালানি সংকট আর না হয় এবং নিয়মিত সরবরাহ বজায় থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com