1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণ প্রজ্বলন বন্ধ করায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ‎পেকুয়ায় মাদক বিক্রির আখড়ায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের যৌথ অভিযান

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা!

(ইঞ্জিঃ খশরুল আলম পলাশ)
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
​নড়াইলে জ্বালানি তেল না পেয়ে ক্ষোভের জেরে এক ট্রাকচালকের বিরুদ্ধে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকার ‘মেসার্স তানভীর ফিলিং স্টেশনে’ এই নৃশংস ঘটনা ঘটে।
​নিহত নাহিদ সর্দার (৩০) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। এই ঘটনায় জিহাদুল ইসলাম নামে পাম্পের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
​ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্র:
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, শনিবার রাত ১২টার দিকে অভিযুক্ত ট্রাকচালক সুজাত তেল নেওয়ার জন্য পাম্পে আসেন। তিনি সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার দাবি জানালে ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদুল তাকে নিয়ম মেনে লাইনে আসার অনুরোধ করেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে চালক সুজাত তাদের দেখে নেওয়ার এবং হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
​রাত ২টার দিকে ওই চালক পুনরায় তেল নিতে এলে পাম্পের মজুদ শেষ হয়ে যায়। এতে তিনি চরমভাবে ক্ষিপ্ত হন। এর কিছুক্ষণ পর রাত ২টা ১০ মিনিটের দিকে নাহিদ ও জিহাদুল পাম্প থেকে বের হওয়ার সময় ওত পেতে থাকা ওই ট্রাকচালক তাদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান।
স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ম্যানেজার নাহিদকে মৃত ঘোষণা করেন। আহত জিহাদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।
​নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ট্রাকচালক সুজাত পরিকল্পিতভাবে হুমকি দিয়ে আমার ভাইকে চাপা দিয়ে হত্যা করেছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।”
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ঘটনার পর থেকে ঘাতক ট্রাক ও চালক পলাতক রয়েছে। তাদের শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com