1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা নড়াইল টিটিসি: প্রশিক্ষণ এখন ‘ভাতাভোগী’ সিন্ডিকেটের দখলে ইবিতে আজ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল শুরু, উদ্বোধনে প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’: ভোটের ফলাফল নিয়ে মমতার জরুরি বার্তা আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ ‘ফ্লোরিডায় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্তে যোগাযোগ রাখছে সরকার’ আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি সংসদে বিরোধী দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিট। অনুষদগুলো হলো কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটও ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত। চার শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।
বুধবার (৬ মার্চ) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে। শেষ হবে সকাল ১০ টায়। এরপর মাঝে এক ঘণ্টার বিরতির পর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় শিফটের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। আর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চতুর্থ ও শেষ শিফটের ভর্তি পরীক্ষা।
‘এ’ ইউনিটে মোট আসন এক হাজার ৮৭২টি। এবার ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ৭৮৫ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪০ জন শিক্ষার্থী।
এই ইউনিটে তিন বিষয়ে প্রশ্ন থাকবে। সেগুলো হলো বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। বাংলা ও ইংরেজি অংশে ৩৫ করে ৭০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৩০ নম্বরসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com