1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

ইরান অবশ্যই বিশ্বকাপে খেলবে: ফিফা সভাপতি

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত চলমান থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তার মতে, ইরান ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং তাদের খেলোয়াড়দের মাঠে নামার অধিকার রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরাইলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। তবে নিরাপত্তার উদ্বেগ থাকলেও ফিফা এ বিষয়ে আশাবাদী। ইনফান্তিনো মনে করেন টুর্নামেন্ট শুরুর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিধায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এর আগে সংঘাতের কারণে ইরান তাদের ম্যাচ অন্য দেশে সরানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা ফিফা প্রত্যাখ্যান করে। পরে সাময়িক যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।

ইনফান্তিনো বলেছেন, খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত এবং এটি মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি মাধ্যম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com