1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় একটি পরিচ্ছন্ন ও সুন্দর উপজেলা গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শনিবার (৬ জুন) দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানটির সার্বিক নেতৃত্ব ও পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম।

​পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন সময়ে উপজেলা প্রশাসনের এই চমৎকার উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং এতে সরাসরি অংশগ্রহণ করতে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন।

​এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম এবং সাংবাদিক সালাউদ্দিন সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

​অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম বলেন, “একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের একার পক্ষে পুরো এলাকা পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, এজন্য নাগরিকদেরও সচেতন হতে হবে।” তিনি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

​উপস্থিত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীদিনেও কেন্দুয়ার সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com