1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

মো. সাব্বির আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নানা অনিয়মের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার(২০ এপ্রিল ) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিল্লাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাদারীপুরের নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম। এছাড়া আনসার সদস্য ও পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার পুরাতন বিসিক এলাকার সুমাইয়া বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার, পঁচা ডিম সংরক্ষণ, নোংরা পরিবেশ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না রাখা এবং বাধ্যতামূলক নিবন্ধন ছাড়া পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের যথাযথ সনদ না থাকা, মেঝেতে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামাল ক্রয়-বিক্রয়ের চালান দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com