1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

সংরক্ষিত নারী আসনে ‘প্রবীণ-নবীনের সমন্বয়ে’ সুন্দর মনোনয়ন হয়েছে: সেলিমা রহমান

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি।

তিনি বলেন, এবারের মনোনয়ন অত্যন্ত সুচিন্তিতভাবে দেওয়া হয়েছে। আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে হয়েছে। এখানে প্রবীণ এবং নবীনের যে চমৎকার সমন্বয় হয়েছে, তাতে আমরা আশাবাদী যে তারা পার্লামেন্টে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

দীর্ঘ বিরতির পর গঠিত এই সংসদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ। দীর্ঘ ১৭ বছর পর এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সুন্দর করার লক্ষ্যে কাজ করবে। আমরাও সেই লক্ষ্যেই কাজ করব। এ সময় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেত্রী।

তফসিল অনুযায়ী, আজ (মঙ্গলবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল ও ভোটগ্রহণ ১২ মে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলগত ও জোটগত অবস্থান অনুযায়ী– বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পেতে যাচ্ছে।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com